নিরাপত্তাজনিত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মামগামী সকল ফ্লাইট গতকাল সোমবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। সৌদি আরবে হামলার ঘটনার জেরে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটির ঢাকা ছাড়ার কথা ছিল।
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এর কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইট বাংলাদেশ সময় এবং তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়।
উক্ত ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে। ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
স্থগিত হওয়া এই ফ্লাইটের নতুন সময়সূচি ও পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে আগামী ১৭ অক্টোবরের পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ এবং বিকল্প উপায়ে বা পরবর্তীতে যাত্রার সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছে। গতকাল সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাহনুর আহমেদ এর বিবৃতিতে এ তথ্য পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিতের সময়সীমা বাড়ানো হয়েছে। এ পরিস্থিতির কারণে বিজি-৫৩৯ ও বিজি-৫৪০ সহ নির্ধারিত ফ্লাইটগুলো স্থগিত করা হয়।
বিআলো/অর্নব