মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকালে অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান চালানো হয়। এ সময় ডেঙ্গু মশার লার্ভা নিধনে মেশিনের সাহায্যে ওষুধ ছিটানো হয়।
অভিযানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
The post মেহেরপুর জেনারেল হাসপাতালে দ্বিতীয় দিনের মতো পরিচ্ছন্নতা অভিযান appeared first on Meherpur News.
