বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ তুলে ধরে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সোমবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট ও আশপাশের ব্যস্ততম এলাকায় সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহনের চালকদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে যুবদল নেতৃবৃন্দ বলেন, দেশের বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসন এবং সর্বস্তরের মানুষের ভোগান্তি কমাতে সরকার তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সংকট মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহব্যবস্থার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল শিগগিরই জনগণ পাবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সরকারের এসব উদ্যোগ সফল করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও কামনা করেন নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহসভাপতি মকসুদুল করিম নুহেল, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
