পাবনা সদর উপজেলার জালালপুরে বিপরীতমুখি দুটি মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নয়ন মিয়া (২০) গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ (৪০) মৃত মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতলে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।