দীর্ঘস্থায়ী লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডার (বিডি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ঢাকার মিরপুর-১০-এ আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে এ সমঝোতা স্মারকটি (এমওইউ) স্বাক্ষরিত হয়। কর্মশালায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ এবং প্রতিষ্ঠানটির কনসালট্যান্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
