বুদ্ধপূজা, সংঘদান , পিন্ডদান, বোধিবৃক্ষের নীচে হাজার প্রদীপ প্রজ্জ্বলন, পঞ্চশীল, অষ্টশীলসহ নানান আচার-অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশের মত চট্টগ্রামেও পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান প্রবারণা পূর্ণিমা।
এ উপলক্ষে চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ বৌদ্ধ বিহার পূণ্যার্থী ও গৃহী সাধক-সাধিকাদের মিলনমেলায় পরিণত হয়। সকাল থেকেই নানান ধর্মীয় আয়োজনে অংশ নেন তারা।
বৌদ্ধ সম্প্রদায়ের বিশ্বাস, এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়।
প্রবারণা পূর্ণিমা সুষ্ঠুভাবে পালনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
