নেত্রকোনার মদনে মাদক সেবনকালে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জেলার মদন থানাধীন মদন পৌরসভাস্থ শওদাগর পাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানার এসআই মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনকালে ৪ জনকে আটক করা হয়। এ সময় আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতদের মধ্যে একজন হলেন- মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমান মদন বাজার) মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। সে মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক।
বিজ্ঞাপন
বাকি তিনজন হলেন- মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) ও আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, মাদক সেবন অবস্থায় ৪ জনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কামাল হোসেন/এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
