তৃতীয় থেকে একাদশী কেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার তৃতীয়া। গোটা রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও আশঙ্কা নেই।
বুধবার চতুর্থী। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বা অতি ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। রাজ্যের অন্য সব জেলায় শুকনো আবহাওয়া।
বৃহস্পতিবার পঞ্চমী। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও জেলাতেই কোনও দুর্যোগের সতর্কতা নেই। উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে।
শুক্রবার ষষ্ঠী। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। কোনও জেলাতেই কোনও সতর্কতা নেই।
শনিবার প্রথম সপ্তমী। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস। কোনও জেলায় সতর্কতা নেই। উত্তরের বাকি জেলায় শুকনো আবহাওয়া থাকবে।
রবিবার দ্বিতীয় সপ্তমী। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়েও। যদিও কোনও সতর্কতা নেই। রাজ্যের বাকি জেলায় শুকনো আবহাওয়া।
সোমবার অষ্টমী। উপকূলে হালকা বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোনও সতর্কতা নেই।
মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রয়েছে নবমী, দশমী ও একাদশী। গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া থাকবে। ভোরের দিকে হালকা হিমেল হাওয়া এবং শিরশিরানি ভাব থাকতে পারে। সব মিলিয়ে পুজো কাটবে নির্বিঘ্নেই।
