জেএফকেতে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ভিডিও ভাইরাল
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ এএম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
-->মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ সময় তার বিরুদ্ধে হত্যা, গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান তারা।
সোমবার (১২ অক্টোবর) রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
এতে বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা ড. ইউনূসের দিকে এগিয়ে এসে কয়েকজনকে উচ্চস্বরে আক্রমণাত্মক স্লোগান দিতে দেখা যায়। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতেও শোনা যায়।
এ ছাড়া বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে বারবার ড. ইউনূসের যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে শোনা যায়।
ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’
একপর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও করেন তিনি।
ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’
পাশাপাশি দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
পরে কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীর মধ্যে ড. ইউনূস শান্তভাবে সামনের দিকে এগিয়ে যান। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রিফাত/
আরও পড়ুন
রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম
ছবি: সংগৃহীত
-->সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (১২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইটের পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন
এতে আরও বলা হয়, ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
এ পরিস্থিতিতে সম্মানিত যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রিফাত/
আরও পড়ুন
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ এএম
ছবি: সংগৃহীত
-->রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন
তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরও বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
রিফাত/
আরও পড়ুন
চকবাজারে আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার ফাইটার অসুস্থ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০০ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
ছবি: খবরের কাগজ
-->রাজধানীর পুরান ঢাকার চকবাজারের মনসুর খান টাওয়ারে আগুন নেভাতে গিয়ে তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের দুই কর্মী।
তারা হলেন, জিল্লুর রহমান (৪০) ফায়ার ফাইটার ও নজরুল ইসলাম (৫০) ফায়ার ফাইটার।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে তাদের দুজনকে উদ্ধার করে রাত সাড়ে এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন
তাদেরকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা ঢাকা সিটি ইউনিট রেসকোর্স সেন্টারের মো. আলহা জানান, চকবাজার থানাধীন মনসুর খান টাওয়ারের ৭তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে আগুনের ধোঁয়ায় দুইজন ফায়ার ফাইটার জিল্লুর ও নজরুল আহত হন। পরে তাদেরকে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থেকে দুই ফায়ার ফাইটার অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে এসেছে তাদের দুজনকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে তারা দুজন ধোয়ায় অসুস্থ হয়ে পড়েছে তাদের দুজনকে অবজার্বেশনে রাখা হয়েছে।
আজিজুল হাকিম/অন্তরা/
আরও পড়ুন
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় যাত্রীরা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ এএম
ছবি: সংগৃহীত
-->হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ব্যাহত হয়েছে ৬১টি ফ্লাইট। এতে অনিশ্চয়তায় পড়েছে সর্বমোট ৯ হাজার দুইশ ৬৯ জন যাত্রী।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্য অনুযায়ী, এ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৬১টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ১৬টি, সালাম এয়ারের ৩টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ৯টি, কাতার এয়ারওয়েজের ৫টি এবং ফ্লাই দুবাইয়ের ৫টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।
আরও পড়ুন
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সময়সূচি পুনর্নির্ধারণের কাজ চলছে।
রিফাত/
