ঢাকা,১৭ অক্টোবর-প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের পদ থেকে সরিয়ে তথ্য কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে বার্তা সংস্থা ইউএনবির সাবেক সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে।
শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত ২ মার্চ সরকার মাহফুজুর রহমানকে চুক্তিভিত্তিকভাবে স্পিচ রাইটার পদে নিয়োগ দিয়েছিল।
এদিকে, আরেক সাংবাদিক খান মোহাম্মদ আবুল হোসেনকেও তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এস এম/ ১৭ অক্টোবর ২০২৬
