ফটিকছড়িতে পরিবেশ দূষণে ৫ যানবাহনকে ১০ হাজার টাকা জরিমানা

পরিবেশ দূষণ প্রতিরোধে এ উপজেলার বিভিন্ন সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি যানবাহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সোমবার পরিচালিত এ অভিযানে পরিবেশ দূষণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রতিটি যানবাহনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাঈনুদ্দীন ফয়সল। এ সময় পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাব সহকারী বাপ্পী কুমার দে। পরিবেশ দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এই বিভাগের আরো খবর






