নরসিংদীতে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. আব্দুল মঈন খানের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর—১ আসনের সংসদ সদস্য খায়রুল কবীর খোকন এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী—৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপি’র সহ সভাপতি এম এ জলিল, এড. বাসেদ ভূইয়া, বিজি রশিদ নওশের, , শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবীর কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, রবিউল ইসলাম রবি, আকবর হোসেন, খবিরুল ইসলাম বাবুল, ইকবাল হোসেন,যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক সাবেক ভিপি ইলিয়াস আলী ভুইয়া।
আজকালের খবর/বিএস
