চোট পেলেন আয়ুষ মাত্রে।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
রঞ্জি ট্রফির প্রথম পর্বে চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে পারেন মুম্বইয়ের সহ-অধিনায়ক আয়ুষ মাত্রে। চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৮ রানে ব্যাট করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তাঁর পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশীকে দলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ১৮ থেকে ২১ অক্টোবর হিমাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে মুম্বই।