শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নবীগঞ্জের যুবক গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার
- আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
- ১৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মো. রিয়াজ আহমেদ (৩৫) নামে নবীগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কসংলগ্ন ইমরান ফার্নিচার হাউসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ আহমেদ নবীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মায়ানগর এলাকার মো. উমেদ আলীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. তাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


