টরন্টোতে সেরা অভিনেত্রী জাইনিন
টরন্টোতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
কানাডার টরন্টোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া’ (আইএফএফএসএ) ২০২৬-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বাংলাদেশি অভিনেত্রী জাইনিন চৌধুরী করিম।
রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ‘বেস্ট অ্যাক্টর (ইন্টারন্যাশনাল ফিচার)’ বিভাগে এই পুরস্কার পেয়েছেন তিনি।
৮ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে উৎসবটির এবারের আসর। এর আয়োজক সংস্থা সাউথ এশিয়ান স্ক্রিন কাউন্সিল অব কানাডা (এসএএসসি কানাডা)।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে সাহসী ও আবেগঘন অভিনয়ের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন জাইনিন করিম চৌধুরী।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রে জাইনিন করিম চৌধুরীর অভিনয়কে নির্ভীক, গভীর ও বাস্তবধর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। সমাজের প্রত্যাশা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং নিজের শরীরের ওপর নারীর অধিকার- এই তিনের সংঘাত থেকে তৈরি হওয়া অস্বস্তি ও মানসিক টানাপোড়েন তিনি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন।
চরিত্রটির শারীরিক অভিব্যক্তি ও মনস্তাত্ত্বিক গভীরতার মাধ্যমে তিনি কখনো অসহায়ত্ব, কখনো চাপা ক্ষোভ, আবার কখনো প্রতিবাদী সত্তা প্রকাশ করেছেন। তার আবেগঘন অভিনয়ে চরিত্রটির পরিবর্তন হয়ে উঠেছে একই সঙ্গে অস্বস্তিকর ও মানবিক।
নারীত্ব, দমন-পীড়ন এবং প্রতিরোধের মতো সংবেদনশীল বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্রটির গল্পেও তার অভিনয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
