প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে এসেছিলেন বিকাশ। সাক্ষাৎ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়কে গাছের গুড়ি ফেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
