বরিশাল: ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটকের সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে রাজিব সিকদারকে ইয়াবাসহ আটক করা হয়।
রাজিব ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, জব্দ করা মালামালসহ আটক রাজিব সিকদারকে নলছিটি থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
