
ব্রুনো ফার্নান্দেসের বাড়িতে হামলা ছবি: X
Published on
:
1 min read
চ্যাম্পিয়ন্স লিগে হারের পরে আরও বিপাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। বুধবার সন্ধ্যায় ইংল্যান্ডের চেশায়ারে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সেই সময় দলের হয়ে কোমোর বিরুদ্ধে UCL-এর ম্যাচ খেলতে ইতালিতে ছিলেন পর্তুগিজ মিডফিল্ডার। বাড়ি থেকে বেশ কিছু জিনিস চুরি গিয়েছে বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ পৌঁছনোর কিছুক্ষণ আগে এলাকায় তিন জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে দেখা গিয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ এই ঘটনা ঘটে। তার কিছুক্ষণ আগেই কোমোর কাছে ৪-১ গোলে হেরেছিল ইউনাইটেড।
