নিজস্ব প্রতিবেদক : যশোর জিলা স্কুলে শনিবার সকালে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, ভালো লেখাপড়া করে সাফল্য অর্জন করতে হবে। সেই সাথে বাবামা ও শিক্ষকদের উপদেশ মানতে হবে। এটা মান্য করতে পারলেই জীবনে সাফল্য আসবে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃতি ছাত্র মাহিম হালদার,ফাহিম ফায়সাল, নূরে আলম তানজীম প্রমুখ । অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মনিরুজ্জামান।
আলোচনা শেষে২৭২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ১৩২, জুনিয়র বৃত্তি প্রাপ্ত ৮৪ ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৫৬ ছাএ।

