দর্শকদের জন্য বিরাট চমক। এবার নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাল হইচই। কী হবে এতে? বাংলার অরিজিন্যাল কন্টেন্ট এবার পৌঁছে যাবে আরও বেশি সংখ্যক মানুষের কাছে। হইচইয়ের সেরা সিনেমা, সিরিজ এবার হিন্দি ভাষায় দেখা যাবে নেটফ্লিক্সেও। সঙ্গে চমক থাকছে আরও।
কেবল হিন্দি নয়, তামিল এবং তেলুগু ভাষাতেও দেখা যাবে বাংলার এই কন্টেন্টগুলো। সেই ঘোষণা করে এদিন হইচই এবং নেটফ্লিক্সের তরফে যৌথ ভাবে ঘোষণা করে লেখা হয়, 'এবার এটা আরও বড়, বোল্ড। বাংলা এবার আসছে নেটফ্লিক্সে।'
নেটফ্লিক্সে এখন মোট ১৪টি শো দেখা যাবে হইচইয়ের। কী কী আছে সেই তালিকায়? 'ম্যাডাম ইন্সপেক্টর', 'সম্পূর্ণা', 'লজ্জা', 'একেন স্যারজি', 'আনজান সায়ে', 'দ্য কার্স অফ পর্ণশবরী', 'ব্লাডলাইন', 'দ্য অ্যাডভেঞ্চার অফ দাদি অ্যান্ড জগ্গা', 'রাত অভি বাকি বাকি হ্যায়', 'অচিন্ত্য: ট্রায়াল বাই ল', 'শাদি কা সিয়াপ্পা', 'কুইন্স' এবং 'পরিণীতা: এ লাভ স্টোরি'। থাকছে বাংলাদেশের 'মহানগর' -ও। ফলে নাম দেখে বুঝতেই পারছেন থ্রিলার থেকে উপন্যাস ভিত্তিক সিরিজ, ভৌতিক, কোর্টরুম ড্রামা সহ সব ধরনের কনটেন্টই পাবেন দর্শকরা।
https://www.instagram.com/reel/DeyNyPlqk7Q/?utm_source=ig_web_copy_link&cplk=NTc4MTIwNjQ2YQ==
কেবল পুরনো এই সিরিজগুলো নয়, নতুন বা আসন্ন বাংলা সিরিজগুলোও দেখা যাবে নেটফ্লিক্সে। বাংলার পাশাপাশি সেগুলো হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আসছে। সেই তালিকার শীর্ষে থাকবে জীতু কামাল, শোলাঙ্কি রায় অভিনীত 'দ্য কার্সড টেম্পল অফ কাউরিবুড়ি'।
হইচই স্টুডিওজ প্রযোজিত অরিজিন্যাল সিরিজগুলো নিয়ে আসার জন্য এই দুই প্ল্যাটফর্মে কোলাবরেট করবে। দুই প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, আরও তথ্য এবং চমক আগামীতে প্রকাশ্যে আনা হবে।
https://youtu.be/dIQLVUVk9jc?si=zUJY-7nLW-HqXNX_
