রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পালিয়ে যায়।
রমনা মডেল থানার ডিউটি অফিসার পরিদর্শক আবদুল আল মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুরাতন রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে বলে জানান তিনি।
