মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে গণশুনানিতে মেহেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন তাদের সমস্যার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় ধৈর্যসহকারে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী এস্তামুল হক ইসলাম উপস্থিত ছিলেন।
The post মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত appeared first on Meherpur News.
