শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে শিবলা গ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার
- আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
লাখাই প্রতিনিধি ॥ কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার চাঞ্চল্যকর সেলিম হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি গিয়াস উদ্দিনকে (৪৫) লাখাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন লাখাই উপজেলার মাইজেরহাটি গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
গত ২২ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে মাইজেরহাটি গ্রামে অবস্থিত তার নিজ বসতবাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


