শুক্রবার ঢাকায় কনসার্টসহ আরো যা থাকছে
চ্যানেল আই অনলাইনপ্রকাশ: আপডেট:
রাজধানী ঢাকায় শুক্রবার (২৩ অক্টোবর) সংগীত ও বিনোদনপ্রেমীদের জন্য থাকছে একাধিক আয়োজন। রক সংগীতের বড় আসর ‘রক এন রিদম ৫.০’, ব্যান্ড আভাসের পরিবেশনা, স্ট্যান্ডআপ কমেডি শো ‘ব্যাড আইডিয়া’ এবং সুফি সংগীতের অনুষ্ঠান ‘শাম ই নুসরাত’ ঘিরে সাজানো হয়েছে দিনের বিনোদনসূচি। ভিন্নধর্মী এসব আয়োজনের মধ্য দিয়ে সংগীত ও হাস্যরসের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন দর্শকেরা।
সংগীত
রাজধানীতে বসছে রক সংগীতের আয়োজন ‘রক এন রিদম ৫.০’। এতে অংশ নেবেন নগরবাউল জেমস, অর্ক, ওয়ারফেজ, অর্থহীন, শূন্য, অনি হাসান ও এ কে রাহুল। আয়োজনে দেশের জনপ্রিয় রকশিল্পী ও ব্যান্ডগুলোর পরিবেশনা উপভোগ করতে পারবেন দর্শকেরা।
সময়: দুপুর ২টা থেকে রাত ১১টা
স্থান: কার্নিভাল এরিয়া, যমুনা ফিউচার পার্ক
টিকিট: ১০৯৯ টাকা থেকে ৩ হাজার ৭৯৯ টাকা।
ব্যান্ড আভাসের পরিবেশনা নিয়ে থাকছে ‘আভাসের গান’ শীর্ষক আয়োজন। ব্যান্ডটির গান সরাসরি উপভোগ করতে আগ্রহী শ্রোতাদের জন্য এটি হতে পারে সংগীতময় একটি সন্ধ্যা।
স্থান: বাটারনোট, জাজ ক্যাফে, বনানী
টিকিট: ৭০০ টাকা।
সুফি সংগীতপ্রেমীদের জন্য থাকছে ‘শাম ই নুসরাত’ শীর্ষক আয়োজন। এতে সংগীত পরিবেশন করবে সুফি ব্যান্ড কারার। সন্ধ্যা থেকে শুরু হতে যাওয়া এ আয়োজনে সুফি সংগীতের আবহে সময় কাটানোর সুযোগ পাবেন দর্শকেরা।
সময়: সন্ধ্যা ৬টা থেকে
স্থান: কেআইবি অডিটোরিয়াম, খামারবাড়ি
টিকিট: ৫০০ থেকে ২ হাজার টাকা।
স্ট্যান্ডআপ কমেডি শো
সংগীতের বাইরে হাস্যরসে সময় কাটানোর জন্য থাকছে স্ট্যান্ডআপ কমেডি শো ‘ব্যাড আইডিয়া’। এতে পারফর্ম করবেন ওমর সেতু, ফাহিম সাজ্জাদ, ইফতি, রিয়াজ ও সামি। কমেডিয়ানদের পরিবেশনায় দর্শকেরা উপভোগ করতে পারবেন হাস্যরসাত্মক এক সন্ধ্যা।
সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা
স্থান: আলবিয়ন আর্ট গ্যালারি, ৫৫ লেক ড্রাইভ রোড, সেক্টর ৭, উত্তরা
টিকিট: ৩৫০ থেকে ৫০০ টাকা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
