মানবতাবোধের বার্তা ছড়িয়ে দেওয়া এই সাধকের গান, দর্শন ও জীবনবোধের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।
Published : 14 Oct 2026, 08:56 PM
Updated : 14 Oct 2026, 08:56 PM
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস ঘিরে কুষ্টিয়া ও ঢাকাসহ সারা দেশে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে শিল্পকলা একাডেমি জানিয়েছে, আগামী শনিবার বিকেল ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে হবে ‘লালন স্মরণানুষ্ঠান’। মানবতাবোধের বার্তা ছড়িয়ে দেওয়া এই সাধকের গান, দর্শন ও জীবনবোধের প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন।
এতে অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক আহমেদ শাকিল হাসমী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব হারুন-অর-রশীদ এতে সভাপতিত্ব করবেন।
আলোচনা পর্ব শেষে পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করবেন দেশের বিভিন্ন লালনশিল্পী, শিল্পকলা একাডেমির সংগীতশিল্পী এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর শিল্পীরা
শিল্পকলা জানিয়েছে, কুষ্টিয়ার বাইরেও দেশের বিভাগীয় শহর ও জেলাগুলোতে বড় পরিসরে লালন সাঁইয়ের জীবন ও দর্শনভিত্তিক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সারা দেশের এসব অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
