বাঁশখালীর সরকারি আলাওল কলেজ প্রাঙ্গণে রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবোর পক্ষ থেকে ৪টি সেবামূলক ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠান গত ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। ক্লাব জয়েন্ট সেক্রেটারি ফজিলাতুন্নেছা ডলির উদ্যোগে বন্যার্ত গৃহহীন ৬টি পরিবার ও এতিমখানার জন্য চাহিদা অনুযায়ী গৃহনির্মাণ সামগ্রী, টিন ও পিলার হস্তান্তর করা হয়। কলেজ ছাত্রীদের হাইজিন সুরক্ষা জন্য ক্লাব প্রেসিডেন্ট সূবর্ণা দের সহযোগিতায় কলেজের হেলথ কর্নারে ১০০ প্যাকেট সেনিটারি প্যাড হস্তান্তর করা হয়। ক্লাবের পক্ষ থেকে সেক্রেটারি এহসান মাহমুদ কলেজের জন্য ১৫০ টি বই প্রদান করেন।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ও রোটারি রেইনবো ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ফজিলাতুন্নেছা ডলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, রোটারি ক্লাব অফ চিটাগং রেইনবোর চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান জাহেদা আকতার মিতা। বিশেষ অতিথি ছিলেন পি পি প্রবীর চন্দ্র সাহা। মোটিভেশনাল বক্তব্য দেন, নাছিমা আকতার রুমি। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও নৈতিক শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন গেস্ট স্পিকার কামরুল হাসান সবুজ। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী মো. সোলেমান। কলেজের পক্ষ থেকে বক্তব্য দেন, প্রদীপ কুমার দত্ত ও নেওয়াজ মুহাম্মদ হীরু। প্রেস বিজ্ঞপ্তি।
