
প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: iStock
Published on
:
1 min read
দেশের শেয়ার বাজার ক্ষতির মুখে পড়ল বুধবারের ট্রেডিং সেশনে। শেষ ক্লোজ়িংয়ের থেকে লোয়ার পয়েন্ট ওপেনিং হলেও সকালের দিকে প্রায় ফ্ল্যাট ছিল সেনসেক্স ও নিফটি৫০। কিন্তু বাজার বন্ধের আগে থেকে পতনের মাত্রা বাড়তে শুরু করে। বাজার বন্ধের সময় সেনসেক্স রয়েছে ৭২,৭৮১ পয়েন্টে। অর্থাৎ বুধবার তা কমেছে ২৫২ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ। অন্য দিকে ৯৯ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ কমে নিফটি৫০ রয়েছে ২২,৬২২ পয়েন্টে।
