শিল্পশহর হলদিয়ার মুকুটে নতুন পালক । দেশের বৃহত্তম ফেনল ও অ্যাসিটোন কারখানা চালু হলো ১৪ অক্টোবর বুধবার থেকে। কারখানায় বিনিয়োগ হয়েছে ৬ হাজার কোটি টাকা। হলদিয়ায় পেট্রোকেমিক্যালসে নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের (এইচপিএল) সম্পূর্ণ অধীনস্থ সংস্থা অ্যাডফার্মা প্রাইভেট লিমিটেড এই প্রকল্প গড়েছে। ভারতের পূর্ব উপকূলে এটিই প্রথম ফেনল তৈরির কারখানা ।
