লিটন দাস।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
আফগানিস্তানের বিরুদ্ধে আবু ধাবি টেস্টে ব্যাট ও উইকেটকিপিংয়ে নজির গড়লেন বাংলাদেশের লিটন দাস। এক টেস্টে শতরান ও অর্ধশতরান করার পাশাপাশি উইকেটের পিছনে ন’টি শিকার ধরেছেন তিনি। টেস্টের ইতিহাসে এই প্রথম কোনও ক্রিকেটার একই ম্যাচে এই তিন কীর্তি গড়লেন। এর আগে ১৯৬৬ সালে দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে শতরান ও অর্ধশতরানের পাশাপাশি উইকেটের পিছনে আটটি শিকার ধরেছিলেন। নিজের ৩২তম জন্মদিনে ১০২ রান করেন লিটন।