কন্যা শিশুদের স্বাস্থ্য, শিক্ষা সহ তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ বারের প্রতিপাদ্য বিষয় ‘ বাল্য বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়।
সোমবার ( ১২ অক্টোবর) সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির,নগরকান্দা
প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রলাদ বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন বলেন, কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গ বৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে সুযোগ সৃষ্টিতে সহায়তা করতে হবে ।
The post নগরকান্দায় আন্তর্জতিক কন্যাশিশু দিবস পালিত appeared first on Dhaka Protidin.
