
টঙ্গীবাড়ীতে নিতিরা ফুটবল টুর্নামেন্টে শানবাড়ি একাদশ চ্যাম্পিয়ন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নে নিতিরা ঈদ উদযাপন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নিতিরা ফজুশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপিনপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শানবাড়ি একাদশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক।
আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলী নান্টু মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আকতার হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, দপ্তর সম্পাদক মাহবুব আলম রন্টি, প্রচার সম্পাদক আব্দুর রহিম, পাঁচগাও ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মো: কাইয়ুম ফকির, বিএনপি নেতা আজিজুর রহমান দেওয়ান, আবুল বাসার শেখ, দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের এবং আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শান্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলাকে ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল। ফাইনাল ম্যাচে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে শানবাড়ি একাদশ।
