চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি কথিত গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে দেলবাড়ি গ্রামের এরফান আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।
এ সময় লুদন মিয়া (৫০) ও জোহরা বেগম (৩৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার লুদন মিয়া হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মৃত নরধন মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার জোহরা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের বাসিন্দা এবং এরফান আলীর স্ত্রী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
মাদক নির্মূলে পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কথা জানানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
