দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৭:৫৮ পিএম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা।
শনিবার (২৪ অক্টোবর) তিনি ইউনিটের সচিবের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত ২২ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।
মনোনয়ন সংগ্রহ করে অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবসেবামূলক সংগঠন। এই মানবসেবামূলক সংগঠনের সাথে আমার যাত্রা দীর্ঘদিনের। তারই ধারাবাহিকতায় আমি মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। সেই সাথে আমি নির্বাচনে অংশ্রগ্রহণ করবো।
উপস্থিত ছিলেন জিএম হায়দার আলী, আবুল কালাম আজাদ, মো. হারুনুর রহমান রশিদ খান মুকুল, নাজমুল হক ও কামরুজ্জামান রনি।
শনিবার (২৪ অক্টোবর) ছিলো মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন। ২৫ অক্টোবর মনোনয়পত্র জমা দেওয়র শেষ দিন। সেই সাথে আগামী ৩১ অক্টোবর জেলা পরিষদে ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে একজন সহ-সভাপতি (ভাইস চেয়ারম্যান), একজন সাধারণ সম্পাদক ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।
