সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো দেখতে বৃষ্টি মাথায় করেই ছাতা হাতে নেমেছে মানুষের ঢল। চারিদিকে শুধুই ছাতার মেলা আর অগণিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দীপনা।
মহাসপ্তমীর সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি, কিন্তু বাঙালির পুজো আবেগকে কি আর বৃষ্টি দিয়ে থামানো যায়? সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো দেখতে বৃষ্টি মাথায় করেই ছাতা হাতে নেমেছে মানুষের ঢল। চারিদিকে শুধুই ছাতার মেলা আর অগণিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দীপনা। বৃষ্টির মধ্যেও লাইনে দাঁড়িয়ে ধৈর্য ধরে মণ্ডপ দেখার এই দৃশ্য কলকাতার দুর্গাপূজোর খাঁটি আবেগকেই তুলে ধরে।