তাড়াশে জমি নিয়ে বিরোধে ঘরের প্রাচীর ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জের তাড়াশে জমি নিয়ে বিরোধের জেরে ঘরের প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তিরা।
গত ৬ অক্টোবর বিকেল চারটার দিকে উপজেলার নাদোসৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল হালিম মন্ডল (৬০) একই গ্রামের জামাল (৫০), কামাল (৪৮) ও আতাউর (৩৮)-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৭ সাল থেকে ওই গ্রামের একটি পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। ঘটনার দিন জমি নিয়ে বিরোধের জেরে হালিমের ঘরের প্রাচীরের একাংশ ভেঙে ফেলা হয়।
অভিযোগ অস্বীকার করে জামাল বলেন, পৈতৃক জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি ও তাঁর ভাই কামাল দেয়ালের সামান্য অংশ ভেঙেছেন। তবে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, প্রতিপক্ষ তাঁদের ফাঁসাতে এমন অভিযোগ করেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঘটনার দিন ঘরের প্রাচীর ভাঙার কথা তিনি স্থানীয়দের মাধ্যমে জেনেছেন। তবে লুটপাটের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দাও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা জানিয়েছেন। তাঁদের দাবি, ঘটনার দিন প্রাচীরের সামান্য অংশ ভাঙা হলেও মারধর বা টাকা-গহনা লুটের ঘটনা ঘটেনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
