সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ( ১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জার্নাল ডেস্কবিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ( ১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সালাহউদ্দিনের ভাগ্নে রিফাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা সোয়া ৮টার দিকে সংবাদ পাই মামা (সালাহউদ্দিন) হাসপাতালে মারা গেছেন।
রাজধানী ঢাকার সাবেক এই সংসদ সদস্য ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
সালাহউদ্দিন আহমেদ ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালে বিএনপি- জামায়াত জোট সরকারের সময়ে নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ জার্নাল/সিএম
