দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় কোতোয়ালি থানার পশ্চিম পাশে রওনক চেম্বারের চতুর্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালবেলা যশোর জেলা প্রতিনিধি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি।
তিনি বলেন, কালবেলা বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকার মধ্যে একটি। কালবেলা পত্রিকা সফলতার সঙ্গে চারটি বছর অতিক্রম করেছে। আমি আশা করি, কালবেলা পত্রিকাটি আগামীতে আরো ভালো সংবাদ পরিবেশন করবেন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নারায়ণপুর জামে মসজিদের ইমাম হারুন অর রশিদ বলেন, সংবাদ জগতে কালবেলা একটি জনপ্রিয় গণমাধ্যম। পত্রিকাটি তার প্রতিষ্ঠাকাল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশে কালবেলা সবসময় সোচ্চার থাকবে বলে আমরা মনে করি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি।
এ সময় যশোরের কালবেলার উপজেলা প্রতিনিধি, অনেক গুণী সাংবাদিকসহ স্থানীয় সুধীরা উপস্থিত ছিলেন।
