জুড়ীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মনি গ্রেপ্তার
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মৌলভীবাজারের জুড়ীতে বিক্ষোভ মিছিলের পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার নাইট চৌমুহনী এলাকা থেকে মিছিলটি বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি স্বাগত জানিয়ে এবং দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে এ মিছিল করা হয়। এ সময় রাজনৈতিক মামলায় আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মনির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিছিলে অংশগ্রহণকারী ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
