মোহাম্মদ ওয়াজেদ
বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাধনপুর এলাকার বদরশাহ পীর দরগাহসংলগ্ন পেকুয়া-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. মোরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খয়রাতি পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রহিম এবং মাতার নাম সকিনা বেগম।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

