৯বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:11:54 pm, Tuesday, 13 October 2026
- 9 Time View
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে মোশাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১১অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। একই দিন বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তার মোশাহিদুল ইসলাম হবিগঞ্জের চুনারুঘাট থানার বড়াইল গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর দারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত করে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag :
Popular Post
