গাংনীতে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অক্টোবর ১১, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সন্ধানী সংস্থার পরিচালক আবু জাফরের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শিমুল কুমার দাস।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক মো. সায়েদুর রহমান।
এ সময় বক্তব্য দেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, মো. সুলেরী আলভী, তুলা উন্নয়ন কর্মকর্তা (অব.) মো. আব্দুল ওয়াহুদ, প্রভাষক মুরাদ হোসেন, প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন ও মো. মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ূন কবীর সুমন।
