জৈন্তাপুর প্রতিনিধি : জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আলোচনা সভা, র্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম এর সভাপতিত্বে ও বিয়াম স্কুল এর প্রধান শিক্ষক আবু সুফিয়ান’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলাম, ডা. নিলয় মালাকার, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিয়োগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
