সুনামগঞ্জের ছাতক পৌরসভার তাতিকোনা পূজামন্ডপ পরিদর্শন করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহি উদ্দিন। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূজামন্ডপের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজ নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন তাতিকোনা পূজামন্ডপের সভাপতি নুপুর দাস, সাধারণ সম্পাদক প্রীতিময় দাস টিটু, সহসাধারণ সম্পাদক শিপলু দাস, সৌরভ দাস ও হিমেল দাস হিমু, সহসাংগঠনিক সম্পাদক ইমন দাস, সহদপ্তর সম্পাদক শিমুল দাস, উপদেষ্টামণ্ডলীর সদস্য সুবোধ দাস ও অতীন্দ্র দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের ছাতক উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং আনসার-ভিডিপির সদস্যরা।
পূজামন্ডপ পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং পূজামণ্ডপে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
