চিনা AI মডেল ব্যবহারে কেন সতর্ক করছে Open AI? ছবি: সংগৃহীত
Published on
:
2 min read
অনেকেই কম খরচে বিভিন্ন অনামী সংস্থার AI মডেল ব্যবহার করেন। আপাত দৃষ্টিতে এগুলি নিরাপদ বলে মনে হলেও আদতে আপনার অজান্তে এই মডেলগুলি হয়তো আপনার নানা ব্যক্তিগত ডেটা শেয়ার হচ্ছে। যার ফলে বড় ধরনের সাইবার সিকিওরিটির ঝুঁকির মুখে পড়তে পারে বিভিন্ন সংস্থা। এমনই সতর্কবার্তা দিয়েছেন OpenAI-এর চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) সারাহ ফ্রিয়ার।
সারাহ জানিয়েছেন, গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে AI মডেল বেছে নেওয়ার সময় সংস্থাগুলিকে নিরাপত্তার বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। বুধবার, ১৪ অক্টোবর ডাবলিনে ইন্টারন্যাশনাল AI সামিটে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
চিনা AI মডেল নিয়ে কেন সতর্কবার্তা?
সারাহ ফ্রিয়ার জানিয়েছেন, সাইবার নিরাপত্তার বিষয়ে বিভিন্ন দেশগুলিতে তৈরি AI মডেল ব্যবহারের দিকে নজর দেওয়া উচিত সংস্থাগুলির। তাঁর মতে, AI-কে ভুল ভাবে ব্যবহার করা হলে বড় ধরনের সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে তিনি চিনা মডেলগুলির কথা উল্লেখ করেছেন। কারণ এই মডেলগুলির সাইবার সিকিওরিটি কিছুটা দুর্বল। তবে সব চিনা AI মডেল মানেই যে সেগুলি নিরাপদ নয়, এমন নয়। কিন্তু কোন ধরনের মডেল সংস্থাগুলি ব্যবহার করছে, তার উপরে নজর দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।
‘Astra’ মডেল প্রকাশে কেন দেরি?
এই সম্মেলনে আরও একটি বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয় যে, OpenAI-এর Astra মডেল নিয়ে লঞ্চ হতে এত দেরি হচ্ছে কেন?
এই বিষয়ে সারাহ ফ্রিয়ার জানিয়েছেন, ‘Astra’ AI মডেল আপাতত প্রকাশ্যে আনছে না OpenAI। কারণ, এই মডেলের মধ্যে কোনও বিপজ্জনক সাইবার সিকিউরিটি ‘ব্রিচ’ বা ভাঙার ক্ষমতে রয়েছে কি না, তা নিয়ে সংস্থাটি এখনও নিশ্চিত নয়। তাই সবটা যাচাইয়ের পরই তারপর এই মডেল লঞ্চ করা হবে।
ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এদিকে, গত সেপ্টেম্বরে OpenAI-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে Open AI-এর কোনও একটি মডেল অস্ট্রেলিয়ার চারটি সরকারি দপ্তরের ওয়েবসাইটের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা করে। এই ঘটনায় ক্ষমা চাওয়া হয়েছে OpenAI-এর তরফে। তবে এই ঘটনাগুলি বারবার দেখায় যে, AI প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার ব্যবহার, নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা এবং সাইবার সুরক্ষাকে নিশ্চিত করা।
