দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪১ পিএম
গত ৭ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে বেড়েছে লাশ উদ্ধারের সংখ্যা। গত ৮ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই ১ সপ্তাহে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ৮টি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে এসব তথ্য জানা যায়। ৮টি লাশ উদ্ধারের মধ্যে হত্যাকান্ডে ৬ জন এবং ২ জনের অপমৃত্যু হয়েছে।
জানা যায়, গত ৭ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা কারাগারে মো. সজীব আহমেদ (২৫) নামের এক কারাবন্দির মৃত্যু হয়। মৃত্যুবরণ করা সজীব (নাসিক) ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো. সানাউল্লাহর ছেলে।
গত ১০ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ ঘারমোড়া হাজী আসমত উল্লাহ স্কুলের পেছনে নির্জন স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। নিহত রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। তিনি এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত।
গত ১১ অক্টোবর ফতুল্লার উত্তর ভ‚ইঁগড় এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাধা অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মরদেহ এখানে ফেলে যায়।
গত ১২ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের বউবাজার সংলগ্ন দশতলার সামনে ‘সিদ্ধিরগঞ্জের ত্রাস’ হিসেবে পরিচিত ডাকাত সর্দার সাহেব আলী সহযোগীদের গুলিতে নিহত হোন। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
একইদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী-বাগবাড়ি ব্রিজ এলাকায় রাজন মিয়া নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।
একইদিন রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মাহমুদনগর এলাকায় ভাঙ্গারী ব্যবসার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাকসুদা বেগম (৭২) নামে একজন বৃদ্ধ নারী নিহত হোন। এ ঘটনায় আহত হোন আরও ৩জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মাকসুদা বেগম মাহমুদনগর এলাকার মৃত নাজির উদ্দিনের স্ত্রী।
গত ১৩ অক্টোবর ভোর ৪টায় নারায়ণগঞ্জের বন্দরের তিনগাঁও উত্তরপাড়া এলাকায় পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করে স্বামী আব্দুল মান্নান মনির। হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাÐের কথা স্বীকার করেন।
একইদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় নিজ স্কুলের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শায়ন ঢাকার খিলক্ষেত বোটঘাট এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।
