টিলা কাটা রোধে সিলেট সদর উপজেলার টুকেরবাজারের চাতলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেব। অভিযানে অংশ নেন সিলেটের বিমানবন্দর থানার সহকারী উপপরিদর্শক এনামুল হক, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক মোহাম্মদ রোকন মিয়াসহ সংশ্লিষ্ট ফোর্স।
অভিযানকালে টিলা কাটার আলামত পাওয়া গেলেও ঘটনাস্থলে কাউকে টিলা কাটতে পাওয়া যায়নি।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানি দেব জানিয়েছেন, ‘অবৈধভাবে টিলা কাটা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এজন্য পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা দেওয়া হয়েছে।’ স্থানীয় জনসাধারণকে টিলা না কাটা এবং পরিবেশ রক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ওয়াইএফ/০৩
