শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দৈনিক রূপালী বাংলাদেশ’র প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক এবং দৈনিক আমার দেশ’র নড়িয়া উপজেলা প্রতিনিধি মাহবুব আলমকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়।
বিজ্ঞাপন
গতকাল রোববার সন্ধ্যায় নড়িয়া প্রেসক্লাব ভবনে এক সাধারণ সভায় এ নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় কার্যনির্বাহী কমিটির এক-তৃতীয়াংশ সদস্যসহ সাধারণ সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জাহাঙ্গীর ছৈয়ালকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
কমিটিতে অন্য যুগ্ম আহ্বায়করা হলেন— দৈনিক দেশকাল’র প্রতিনিধি রকি আহমেদ এবং বাংলাভিশন’র প্রতিনিধি ইলিয়াছ মাহমুদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দৈনিক নয়া দিগন্ত’র বোরহান উদ্দিন রাব্বানী, বাংলাদেশ সমাচার’র জিয়াউল হক টিটু, আনন্দ টিভির জামাল হোসেন, সংবাদের পাতা’র এম এ জব্বার, দৈনিক ইনকিলাব’র রাব্বি ছৈয়াল, ইনফো বাংলা’র এস এম জীবন রায়হান এবং সময়ের আলো’র ফয়জুল হাসান।
