সংবাদ · general
মাদকে বাধা দেওয়ায় ববি শিক্ষার্থীর ওপর হামলা
২১/১০/২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিসি কল্যাণ ট্রাস্ট ভবন এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা মাহমুদুল হকসহ কয়েকজন দেখতে পান যে ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম ও তার সহযোগীরা প্রকাশ্য স্থানে বসে মাদক সেবন করছেন। এ সময় তারা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ববি শিক্ষার্থীদের ওপর হামলা চালান অভিযুক্ত ব্যক্তিরা।এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের কুয়াকাটা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় বিশ মিনিট সড়ক অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।এ ঘটনায় ববি শিক্ষার্থী মিজানুর রহমান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মাদকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো আসেনি। গভীর রাতে বরিশাল শহরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সকালে ত'কে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।'
মূল প্রতিবেদনে যান ↗