হিলিতে দুর্যোগ প্রশমন দিবসে মহড়া ও আলোচনা সভা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা,কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবারও একইস্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার অগ্নি নির্বাপক মহড়া। দুর্যোগের সময় জনসচেতনতা বৃদ্ধি,দ্রুত উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা সহাকরি কমিশনার (ভুমি) মেহদি ইমাম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।
কুদ্দুস আলী/অন্তরা
আরও পড়ুন
রাজৈরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
ছবি: খবরের কাগজ
-->মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দুর্যোগের ঝুঁকি কমানো, দুর্যোগকালীন করণীয় এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা খায়রুন নেছা।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফয়সাল বাদশা, উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসনসহ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগেরসংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। দুর্যোগের ঝুঁকি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রফিকুল ইসলাম/খাদিজা রুমি/
আরও পড়ুন
মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম
ছবি: খবরের কাগজ
-->মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত শহরের স্বাধীনতা অঙ্গনে বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে।
তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
রফিকুল ইসলাম/অলি/
আরও পড়ুন
ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:২১ পিএম
কাজল রেখা। ছবি: সংগৃহীত
-->ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল রেখা (৩৫) নামে মাদক মামলায় নারী হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজল রেখা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
কারাগার সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।
তবে কাজল রেখার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মো. নেয়ামুল/রিফাত/
আরও পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: কপ৩১-এর আগে ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম
ছবি: খবরের কাগজ
-->তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন কপ-৩১ কে সামনে রেখে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে সাতক্ষীরায় এক জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই পদযাত্রার আয়োজন করে।
সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পদযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশ ও পক্ষগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে কম ভূমিকা রেখেও উপকূলীয় অঞ্চলের মানুষকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, দিন দিন বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করছেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে তাদের বসতভিটা, কৃষিজমি, জীবিকা ও সুপেয় পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার দুর্যোগে নিঃস্ব হয়ে অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। জীবিকার তাগিদে তাদের কেউ কেউ অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
তারা বলেন, কপ-৩১ কে সামনে রেখে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতে জোরালো দাবি তুলে ধরতে হবে।
গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, গ্রীন কোয়ালিশনের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্যসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার প্রমুখ।
নাজমুল জাকির/খাদিজা রুমি/
