চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে কৃষিজমি ভরাটের দায়ে সুভাষ বর্মন (৪৮) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পৌর এলাকার সাহাপুর মৌজায় অভিযান চালিয়ে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সংরক্ষণ আইন, ২০২৬-এর ১৪ ধারায় তাঁকে এ জরিমানা করা হয়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সরেজমিনে পরিদর্শন করে কৃষিজমি ভরাটের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
জরিমানাপ্রাপ্ত সুভাষ বর্মনের বাড়ি শ্রীপুর এলাকায়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/
